Saturday, April 4, 2026

পাসপোর্ট জালি.য়াতির অভি.যোগ, মহালয়ার সকালে বাংলা-সিকিম জুড়ে CBI অভিযান!

Date:

Share post:

মহালয়ার সকালে বাংলা সিকিম জুড়ে প্রায় পঞ্চাশ জায়গায় তল্লাশি অভিযান সিবিআই (CBI)- এর। ভুয়ো নথির উপর ভিত্তি করে জাল পাসপোর্ট তৈরির চক্র ধরতে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা বলে জানা যাচ্ছে। ভিন রাজ্যের এক মামলার উপর ভিত্তি করে এই অভিযান চালাচ্ছেন CBI আধিকারিকরা।

ভুয়ো নথির উপর ভিত্তি করে পাসপোর্ট তৈরির অভিযোগ সম্প্রতি ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। সেই সূত্র এবং তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার সন্ধ্যা থেকেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। গতকালই বাংলা ও সিকিমের একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা। আজ সকালেও চলছে সেই অভিযান। শিলিগুড়ি, গ্যাংটক-সহ মোট ৫০ জায়গায় পৌঁছে গেছেন অফিসারেরা। পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও নজরদারি চলছে।মহালয়ার সকালে হাওড়ার উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামের বাসিন্দা শেখ শাহানুর নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজন মিডলম্যান (দীপু ছেত্রী)হিসেবে এবং অন্যজন পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট (গৌতমকুমার সাহা) হিসেবে কাজ করতেন। আর সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারছেন ঘুষের টাকা পৌঁছে দিলেই হাতে এসে যেত ভুয়ো নথির ভিত্তিতে জাল পাসপোর্ট। এই চক্র অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...