Saturday, April 4, 2026

পাকিস্তানের বিরুদ্ধে দলে ঢুকলেন গিল, বাদ পড়লেন ঈশান

Date:

Share post:

পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরলেন শুভমন গিল। টস করতে নেমে জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম‍্যাচের হাত ধরে বিশ্বকাপে ফিরলেন শুভমন। বাদ পড়লেন ঈশান কিষাণ।

 

এদিন টস করতে নেমে শুভমন প্রসঙ্গে রোহিত বলেন,” ঈশান কিষাণের জায়গায় শুভমন গিল দলে ঢুকেছে। ঈশানের জন্য ব্যাড লাক। কিন্তু গিল আমাদের জন্য অসাধারণ একজন খেলোয়াড়। ও আজ ম‍্যাচে খেলবেন। গিল এই মুহূর্তে ভালো খেলছে। বিশেষ করে গোটা বছরে অনেক শতরান করেছে। ওর দলে না থাকাটা যেমন একটা খারাপ দিক। ঠিক তেমনই ও ফিরে আসায় আমাদের অনেক ভালো হয়েছে। গিল ছিল না বলেই ঈশান খেলেছে। কিছু করার নেই, ঈশানকে বসতেই হবে।”

বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। খেলতে পারেননি প্রথম দুই ম‍্যাচ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে পারেননি শুভমন। শুভমনের বদলে প্রথম দুই ম‍্যাচে দলে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান। শুভমনকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও এক দিন পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর চেন্নাই থেকে আহমেদাবাদে চলে আসেন শুভমন। অনুশীলনও করেছিলেন তিনি। তখনই শুভমনের খেলার সম্ভাবনার কথা জানা যায়। রোহিত সাংবাদিক বৈঠকে শুক্রবার বলেও দিয়েছিলেন যে, শুভমনের খেলার সম্ভাবনাই বেশি। আর সেটাই হল।

আরও পড়ুন:ভারত-পাক মহারণ দেখতে আহমেদাবাদে হাজির বিরাট পত্নী

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...