Wednesday, June 24, 2026

ভারত-পাক মহারণ দেখতে আহমেদাবাদে হাজির বিরাট পত্নী

Date:

Share post:

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণ। আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। ম‍্যাচ উপভোগ করতে ইতিমধ্যেই স্টেডিয়াম মুখো হয়েছেন সমর্থকেরা। হাজির বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। প্রথম দুই ম‍্যাচ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে দেখা যায়নি অনুষ্কাকে। কিন্তু বড় ম্যাচে ভারতীয় দলকে উৎসাহ দিতে পৌঁছে গেলেন বিরাট পত্নী।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন দীনেশ কার্তিক। সেখানে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, অনুষ্কা শর্মা এবং দীনেশ কার্তিককে। ছবির ক‍্যাপশনে লেখা ম‍্যাচের জন‍্য শুভকামনা রইল। আমি বিরাটকে ব্যক্তিগত ভাবেও চিনি। আমার এবং বিরাটের পরিবার একসঙ্গে বহু সময় কাটিয়েছে। বিরাট যেভাবে নিজেকে এই পর্যায় নিয়ে গিয়েছে সেটা প্রশংসাযোগ্য। আর বিরাটের জীবনে বড় পরিবর্তন ঘটে অনুষ্কা আসার পর। তার পর থেকে বিরাট এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যা ওকে জীবনে উন্নতি করতে সাহায্য করেছে।”

এদিকে সমর্থকদের জন‍্য সুখবর। ম‍্যাচে নেই কোন বৃষ্টির কোন আশঙ্কা। শুক্রবার গুজরাতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল। কিন্তু শনিবার তাতে বদল হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে তারা। তাই শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নেই দেখা যাবে।

আরও পড়ুন:‘ম‍্যাচের দিনই পিচ দেখে ঠিক হবে প্রথম একাদশ’, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বললেন রোহিত

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...