Saturday, April 4, 2026

পুজোর মাঝেই এল নিনো? রোদ ঝলমলে মহালয়ার পরেই কি দু.র্যোগের আশ.ঙ্কা!

Date:

Share post:

পুজোর কাউন্টডাউন শুরু। সকালে পটুয়াপাড়া থেকে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেবী। ভোর থেকে তর্পণ চলছে, রাতে সূর্যগ্রহণ। যদিও সারাদিনই অস্বস্তিকর গরম আর প্রচন্ড রোদের তাপে দগ্ধ হচ্ছেন আমজনতা। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, সূর্যের তেজ জানান দিচ্ছে আগামী কয়েকটা দিন ঝড় বৃষ্টির কোন সুযোগ নেই। কিন্তু সত্যিই কি তাই? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)ঠিক কী বলছে? এল নিনো নিয়ে (El Nino Effect) বাড়ছে আশঙ্কা।

এক সপ্তাহও বাকি নেই বাঙালির দুর্গাপুজোর। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ১০-১২ দিন রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হালকা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও পুজোর পরে নভেম্বরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে পৃথিবীর ৭৫ থেকে ৮০ শতাংশের মতো এল নিনোর প্রভাব পড়তে পারে। এর ফলে প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেতে পারে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...