Saturday, April 4, 2026

পাকিস্তানের হারে বিশেষ মজা, যা ভালোবাসাতে নেই’, ভারত-পাক ম‍্যাচের আগে টুইট সেহবাগের, ভাইরাল পোস্ট

Date:

Share post:

আজ বিশ্বকাপের মহারণে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ‍্যে। আলোচনাও বেশি হয় এই মহারণ নিয়ে। যেই আলোচনা থেকে বাদ গেলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এদিন ম‍্যাচের আগেই একটি টুইট করেন সেহবাগ। যেখানে পাকিস্তানকে হালকা খোঁচা দিয়েছেন বীরু। যেই টুইট ভাইরাল।

এদিন ভারত-পাক ম্যাচের আবহে এক ভ্রমণ সংস্থা সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেয়। তাতে তারা পাক সমর্থকদের ‘আমন্ত্রণ’ জানিয়েছে ভারতে। বিজ্ঞাপনে বিশেষ অফার দেওয়ার কথা বলা হয়েছে পাক সমর্থকদের জন্য। এদিকে সেই বিজ্ঞাপনে আবার টিভি ভাঙার একটি দৃশ্যও রয়েছে। আর সেই বিজ্ঞাপনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেহবাগ। ম‍্যাচ শুরু আগে সেই বিজ্ঞাপনটি বীরু টুইটারে পোস্ট করে লেখেন, “না ইশক মে, না প্যায়ার মে… জো মজা হ্যা পাকিস্তানকে হার মে।” অর্থাৎ, পাকিস্তানের হারে যত মজা, তত প্রেম, ভালোবাসাতেও নেই। এরপরই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। যা মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে দলে ঢুকলেন গিল, বাদ পড়লেন ঈশান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...