Thursday, April 2, 2026

মহালয়ার সকালে কালীঘাট মন্দিরে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান!

Date:

Share post:

পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরুর প্রহর গুনছে বাঙালি। সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। সেজে উঠছে বাংলা। শহর কলকাতাতেও (Kolkata) শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়ার (Mahalaya) সকাল থেকেই ব্যস্ততা কুমোরটুলিতে। ইতিমধ্যেই মৃণ্ময়ী দুর্গা, মণ্ডপের দিকে রওনা দিতে শুরু করেছেন। এহেন আবহে হঠাৎ কলকাতায় হাজির হলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। ভিড়ে জমজমাট কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিতে দেখা গেল তাঁকে।

কলকাতা শহরের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নতুন নয়। আগে যখনই বিদ্যার কোনও সিনেমার প্রমোশন হতো শহরে, সবার আগে মহা তীর্থ কালীঘাটে পুজো দিতে যেতেন তিনি। নিজে বাঙালি না হয়েও বাঙালিয়ানাকে মন থেকে ভালবাসেন। শনিবারের সকালেও বাঙালি পোশাকে পুজো দিলেন বলিউড অভিনেত্রী।সঙ্গে ছিলেন অভিনেত্রীর মুম্বইবাসী বোন ও ভগ্নিপতি। বাংলার মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা বালান। তাঁকে কাছে পেয়ে আপ্লুত মন্দিরের দর্শনার্থীরা। শহরের একটি বড় পুজো মন্ডপে আজ বিদ্যা উপস্থিত থাকবেন বলে খবর।

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...