Monday, April 6, 2026

মানবিক! গু.লিবিদ্ধ মা.ওবাদীকে কাঁধে নিয়ে চিকিৎসার জন্য ৫ কিমি হাঁটলেন জওয়ানরা

Date:

Share post:

সেনা জওয়ানদের মানবিক মুখ দেখল গোটা দেশ। গুলিবিদ্ধ মাওবাদীকে কাঁধে করে প্রায় ৫ কিলোমিটার নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন জওয়ানরা। এর ফলেই প্রাণে বাঁচে ওই মাওবাদী। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এই ঘটনায় কুর্নিশ জানাচ্ছে সকলেই।

সিংভূম জেলায় হুসিপি জঙ্গলে মাওবাদীদের থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনা। সেনাদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন ওই মাওবাদী। যদিও সঙ্গীরা তাঁকে ফেলেই পালিয়ে যান। এর পরেই তল্লাশি অভিযানের সময় আহত মাওবাদীকে কাতরাতে দেখেন জওয়ানরা। গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। সেই ব্যবস্থা করেন সেনা জওয়ানরা।

কিন্তু কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় প্রায় পাঁচ কিলোমিটার ট্রেক করে আহত মাওবাদীকে হাতিবুরু ক্যাম্পে নিয়ে আসেন জওয়ানরা। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। এর পর এয়ারলিফ্টের মাধ্যমে আহত মাওবাদীকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য রাঁচীর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন- সুরুচি সংঘের প্রতিমা–মণ্ডপ সংরক্ষণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...