Tuesday, June 16, 2026

আত্মপ্রচারে জোর! প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন জায়গায় সেলফি পয়েন্ট তৈরির নির্দেশ মোদি সরকারের

Date:

Share post:

নিজেদের ভাবমূর্তি তৈরি ও আত্মপ্রচারের (Self Promotion) জন্য বড় সিদ্ধান্ত মোদি সরকারের (Modi Govt)। এবার প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) বিভিন্ন জায়গায় সেলফি পয়েন্ট (Selfie Point) তৈরির নির্দেশ কেন্দ্রের। প্রতিরক্ষা মন্ত্রকের সমস্ত বিভাগে তৈরি করতে হবে সেলফি পয়েন্ট, এমনই নির্দেশিকা জারি করল প্রতিরক্ষা মন্ত্রক। তবে প্রতিরক্ষা মন্ত্রকের কাজ তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে কেন্দ্র। যদিও সমস্ত সেলফি পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকতেই হবে বলে জানা গিয়েছে। নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, এই সেলফি পয়েন্টগুলি শহরের এমন জায়গায় করতে হবে, যেখানে সবচেয়ে মানুষের আশা যাওয়া হয় এবং সাধারণ নাগরিকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আর কেন্দ্রের এমন নির্দেশিকার পর বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন।

দেশের মোট ৮২২ জায়গায় এই ধরণের সেলফি স্ট্যান্ড তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে নিজেদের আত্মপ্রচারের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন কাজ নিয়ে তৈরি করা হবে এই সেলফি পয়েন্ট। জানা গিয়েছে, দেশের তিন বাহিনীর সেলফি পয়েন্টের থিম হবে স্বশক্তিকরণ বা ক্ষমতায়ন। ডিআরডিও এর সেলফি পয়েন্টের থিম হবে গবেষণা এবং উন্নয়নমূলক। প্রতিরক্ষা মন্ত্রকের মিডিয়া বিভাগের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এবিষয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন। কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট জানিয়ে দিয়েছেন, দেশের ৯টি বড় শহরে এই সেলফি পয়েন্ট তৈরি করতে হবে। ৯টি শহরের মধ্যে রয়েছে নয়াদিল্লি, নাসিক, প্রয়াগরাজ, কোল্লাম, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং মীরাট।

আরও পড়ুন- মানবিক! গু.লিবিদ্ধ মা.ওবাদীকে কাঁধে নিয়ে চিকিৎসার জন্য ৫ কিমি হাঁটলেন জওয়ানরা

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...