Saturday, June 27, 2026

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত কিপিং, সেরা ফিল্ডার এবার রাহুল, রইল ভিডিও

Date:

Share post:

এবার সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন কে এল রাহুল। শনিবার ছিল বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। সেই ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। পাকিস্তানকে হারায় ৭ উইকেটে। এই ম‍্যাচে ব‍্যাট হাতে কিছু করার সুযোগ না পেলেও, উইকেটের পিছনে দুরন্ত পারফরম্যান্স করেন রাহুল। আর সেই সুবাদেই এবার টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিশ্বকাপে চালু হওয়া সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রাহুল। হার্দিক পান্ডিয়ার বলে বাঁ দিকে ঝাঁপিয়ে ইমাম উল হকের ক‍্যাচ দুর্দান্ত ভাবে তালুবন্দি করেন রাহুল। সেই ক্যাচের জন্য সেরা ফিল্ডারের পুরস্কার পান রাহুল।

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ রাহুলের নাম বলেন। যদিও তিনি একাধিক ক্রিকেটারের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন। রাহুলের গলায় সোনার মেডেল পরিয়ে দেন আফগান ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পাওয়া শার্দূল ঠাকুর।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:বাবরকে বিরাট জার্সি উপহার, ঘটনায় ক্ষুব্ধ আক্রম

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...