Saturday, June 27, 2026

আলিপুরদুয়ারে শ্যু.টআউট! ম.র্মান্তিক পরিণতি হোটেলের বাউন্সারের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

মধ্যরাতে শ্যুটআউট (Shootout) আলিপুরদুয়ারে(Aliporeduar)। রবিবার সাতসকালে ডিমা নদী লাগোয়া এক জায়গা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গৌরব মুখোপাধ্যায় (Gourav Mukherjee)। তিনি পেশায় একটি হোটেলের বাউন্সার (Hotel Bouncer)। তবে কে বা কারা ওই যুবককে গুলি করল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)। এদিকে দুর্ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর আলিপুরদুয়ার শহর লাগোয়া ৩১ সি জাতীয় সড়কের ধারে ডিমা নদী লাগোয়া এক এলাকায় রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। গৌরব আলিপুরদুয়ারের নবীন ক্লাব এলাকার বাসিন্দা। এদিন কালচিনির নিমতি আউটপোস্টের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে লতাবাড়ি হাসপাতালে পাঠায়। পরে মৃতদেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। তবে কীভাবে যুবকের এমন মর্মান্তিক পরিণতি হল তা নিয়ে প্রশ্ন তুলছে পরিবারের সদস্যরা। পাশাপাশি দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবি তুলেছে পরিবার। পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ারের একটি হোটেলের বাউন্সার ছিলেন গৌরব মুখোপাধ্যায়। এমনিতে কোনও শত্রু না থাকলেও জিমের কয়েকজনের সঙ্গে গৌরবের সম্পর্ক বিশেষ ভালো ছিল না। পরিবারের অভিযোগ, কিছু মানুষের গৌরবের উপর হিংসা ছিল। তারাই বাউন্সারকে খুন করেছেন কী না তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...