Saturday, June 27, 2026

রাজধানীতে ভূমি.কম্প, ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের মাঝেই কেঁপে উঠল মাঠ

Date:

Share post:

রবিবার দুপুরে হঠাৎ কেঁপে উঠল রাজধানী (Tremor in Delhi) । দিল্লি NCR এর গাজিয়াবাদে, ফরিদাবাদে , নয়ডায় আজ দুপুরে কম্পন (Earthquake of Magnitude) অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.১। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কম্পনের উৎসস্থল ফরিদাবাদ। যদিও কম্পনের তীব্রতা না থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর । গত কয়েক দিনের মধ্যে দিল্লিতে এটি তৃতীয়বার কম্পন অনুভূত হল। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে খেলছে ইংল্যান্ড-আফগানিস্তান (India v/s Afghanistan)। তার মাঝে দিল্লিতে কম্পন অনুভূত হয়।

বিকেল ৪টে বেজে ৮ মিনিটে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার পূর্বর এক জায়গায়, মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়। রবিবার হওয়ায়, দিল্লি রাজধানী এলাকার অধিকাংশ অফিসই বন্ধ ছিল। তবে, ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায়, ছুটির দিনে ঘরে থাকা মানুষদের। এর আগে ৩ অক্টোবর একই ধরণের ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং আশপাশের এলাকা। পশ্চিম নেপালে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এদিন আবার হরিয়ানার ভূমিকম্প হওয়ার আগে, আফগানিস্তানে হেরাতের প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে আরও একটি শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। ২০ মিনিট পর, ৫.৪ মাত্রার আরও একটি আফটারশক হয়।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...