Saturday, June 27, 2026

ভারত-পাকিস্তান ম‍্যাচে ছিল না কোন পাক সমর্থক, আয়োজকের ওপর ক্ষুব্ধ পাকিস্তান

Date:

Share post:

আইসিসি, বিসিসিআইয়ের ওপর চটেছেন পাকিস্তান। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল ভারত-পাকিস্তান ম‍্যাচ। সেই ম‍্যাচে কোণায় কোণায় ঠাসা ভারতীয় সমর্থক। স্টেডিয়াম জুড়ে বার বার ওঠে ভারতের জয়ধ্বনি। স্টেডিয়াম জুড়ে ছিল শুধু নিল আর নিল। আর এতেই কিছুটা বিরক্ত পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার এবং কোচ ব্র্যাডবার্ন। তাদের কথায় আহমেদাবাদে ছিল না কোন পাকিস্তান সমর্থক।

বিশ্বকাপে ভারতের আসার জন‍্য ভিসা পাননি পাকিস্তান সমর্থকেরা। সেই শুর টেনেই মিকি আর্থার বলেন,” আমি পাকিস্তানের নামে কিছু শুনেছি এটা বললে মিথ্যা বলা হবে। দেখে মনেই হয়নি আইসিসি-র প্রতিযোগিতা হচ্ছে। মনে হচ্ছিল দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। বিসিসিআই বোধহয় এই প্রতিযোগিতার আয়োজক। কখনও মাইক্রোফোনে ‘দিল দিল পাকিস্তান’ শুনিনি। দর্শক সমর্থনের প্রভাব রয়েছেই। অজুহাত দিচ্ছি না। কীভাবে ভারতীয় বোলারদের মোকাবিলা করব সেটাই আমাদের মাথায় ছিল।”

একই শুর টেনে পাকিস্তান কোচ ব্র্যাডবার্ন বলেন,” এরকমই প্রত্যাশা ছিল আমাদের। আমাদের সমর্থকদের এখানে দেখতে না পেয়ে খুব খারাপ লাগছে। ওরা সবাই আসতে চেয়েছিল। খুব অস্বাভাবিক ব্যাপার। আমাদের সমর্থনে কোনও গান বা কিছু ছিল না। বিশ্বাসই হচ্ছিল না এটা বিশ্বকাপের ম্যাচ। পাকিস্তানের সমর্থকেরা সঠিক বিচার পেলেন না।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত কিপিং, সেরা ফিল্ডার এবার রাহুল, রইল ভিডিও

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...