Saturday, April 4, 2026

নাম ভাড়িয়ে প্র.তারণার অভিযোগ! ভুয়ো আইনজীবীর পর্দাফাঁ.স পুলিশের

Date:

Share post:

ধীরে ধীরে ডাকাবুকো হয়ে উঠছিলেন আদালত (Court) চত্বরে। নিম্ন আদালত (Lower Court) থেকে শুরু করে হাই কোর্ট (High Court) তাঁর একের পর এক সাফল্য মানুষের নজর কেড়েছে। সময় যত গড়িয়েছে ততই দুঁদে হয়ে উঠেছেন তিনি। জিতেছেন মোট ২৬টি মামলা। সম্প্রতি জানা গিয়েছে, ওই আইনজীবী ভুয়ো। নাম ভাড়িয়ে প্রতারণার অভিযোগে যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। আর এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কেনিয়ায় (Keniya)।

নাইজেরিয়ান ট্রিবিউন সূত্রে খবর, অভিযুক্তের নাম ব্রায়ান মুয়েন্ডা। নিজেকে কেনিয়া হাই কোর্টের বিচারপতি হিসেবেই পরিচয় দেন তিনি। দেশের নিম্ন আদালত থেকে হাই কোর্ট, সব জায়গাতেই মামলা লড়তে দেখা গিয়েছে তাঁকে। তবে মুয়েন্ডার প্রতারণার বিষয়ে কোনও ধারণাই ছিল না খোদ বিচাপতিদেরও। ফলে তাঁর গ্রেফতারির পরেই হুলুস্থুল পড়ে যায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে দিনের পর দিন আদালতের মতো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে ঘোল খাওয়ালেন তিনি? জানা যায় নাম ভাড়িয়ে এই কাজ করেছেন তিনি। একই নামের অর্থাৎ ব্রায়ান মুয়েন্ডা নামের একজন পাশ করা আইনজীবী রয়েছেন কিনিয়ায়। সেই সুযোগ নিয়ে প্রতারণা করেন ব্রায়ান মুয়েন্ডা এনজাগি।

‘ব্রায়ান মুয়েন্ডা’ নাম ব্যবহার করে কেনিয়ার বার সদস্য হিসবে নিজেকে নথিভুক্ত করেছিলেন। যদিও গত সেপ্টেম্বরে আইনজীবীদের ডাটাবেস-এ নিজের নামের সপক্ষে একটি ভুল ইমেল দিয়ে সাই-ইনের চেষ্টা করেন তিনি। এর ফলেই তাঁর ফাঁকিবাজি নজরে আসে সংশ্লিষ্ট মহলের। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...