Friday, June 26, 2026

অ*নাথ আশ্রমেই যৌ*ন নির্যা*তনের শি*কার শিশুকন্যা!

Date:

Share post:

৮ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা! অনাথ আশ্রমেই পরিচালকের হাতে নিগ্রহের শিকার নাবালিকা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি অনাথ আশ্রমের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই আশ্রম পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে শিশুর গোপনাঙ্গ স্পর্শের পাশাপাশি তাঁকে যৌন নিগ্রহ করা হত। ঘটনাটি ৩১ জুলাই ঘটে। পুলিশ জানিয়েছে আশ্রমের ওয়ার্ডেন এবং নিজের দিদিকে গোটা ঘটনা জানায় শিশুটি। কিন্তু এরপরেও ওয়ার্ডেন কোনও ব্যবস্থা নেয়নি বলে কোতোয়ালি থানার এসএইচও ধর্মেন্দ্র কুমার সিং (Kotwali police station SHO Dharmendra Kumar Singh)জানান। অভিযুক্তের নাম ওমকার আর্য, বয়স ৩৯।

জুলাইয়ের ঘটনার কিনারা করতে তিনমাস লেগে গেল। দীর্ঘ ব্যবধানের পর ১৪ অক্টোবর, শনিবার শিশুকন্যা ও আশ্রমের ওয়ার্ডেন স্থানীয় সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সঙ্গে দেখা করেন। এরপর গতকাল সন্ধ্যায় অভিযুক্ত ওমকার আর্যর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে। আশ্রমের ওয়ার্ডেনকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...