Monday, March 16, 2026

দেবীপক্ষের শুরুতেই অ.শনি সংকেত! পুজোর এই দু’দিন বড় প্ল্যান না রাখার পরামর্শ হাওয়া অফিসের

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। শনিবার মহালয়ার (Mahalaya) সঙ্গে সঙ্গে সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের৷ আর মহালয়ার আগেই শহরের বেশ কিছু বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে৷ শনিবার ভিড় এড়াতে আগেভাগে মহালয়া থেকেই কার্যত প্যান্ডেলমুখী বহু বাঙালি। তবে পুজোয় খুব একটা আশার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস (Alipore Weather Office)। কারণ পুজোর মুখে ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা! আর সেকারণেই পুজোর মাঝখানে আচমকাই ভোল বদলাতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি বছর পুজোয় ভারী বৃষ্টির (Heavy Rain) কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী (Maha Sasthi) থেকে অষ্টমী (Maha Ashtami) পর্যন্ত রোদ ঝলমলে থাকবে রাজ্যের আবহাওয়া। তবে উত্তুরে হাওয়া বজায় থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীতের অনুভূতি থাকবে।

তবে নবমী ও দশমীর দিন যারা প্যান্ডেলে ঘোরার কথা ভাবছেন তাঁদের জন্য খুব একটা আশার খবত শোনাতে পারেনি হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে নবমী-দশমী থেকেই আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে৷ পাশাপাশি ভারী বৃষ্টির না হলেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। অন্যদিকে, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। সোম-মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।

এদিকে দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯২ শতাংশ। তবে পুজোর আগেই আরবসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পরবে না বলেই মত আবহাওয়াবিদদের।

 

 

 

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...