Friday, April 3, 2026

পুজোর আগেই ‘বিশেষ উপহার’ পেলেন জিৎ! খুশির হাওয়া পরিবারে

Date:

Share post:

পুজোর (Durga Puja) আগেই সুখবর। ফের বাবা হলেন সুপারস্টার জিৎ (Jeet)। সোমবার সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেন অভিনেতা স্বয়ং। পুত্র সন্তানের (Baby Boy) জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। সোমবার জিৎ সোশ্যাল মিডিয়ায় লেখেন, হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।

দিন কয়েক আগেই স্ত্রী মোহনা ও মেয়ের সঙ্গে প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন টলি অভিনেতা। সেই ছবি পোস্ট করে জিৎ লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শীঘ্রই আমাদের আগামী সন্তান আসছে। আমাদের জন্য প্রার্থণা করবেন। এবার নয়া পোস্ট করে চমকে দিলেন টলি সুপারস্টার।  জানালেন তাঁর পুত্র সন্তানের কথা। এদিকে পরিবারে নতুন অতিথি আসার কথা ছড়িতে পড়তেই তাঁর পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। শুভশ্রী, শ্রাবন্তী, কৌশানী, অনীক ধর সহ আরও অনেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন।

বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন অভিনেতা। স্ত্রী মোহনাও সেরকম আসেন না প্রচারের আলোতে। তাই এতদিন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি প্রেগন্যান্সির খবর। কিন্তু মাসখানেক আগেই সেই খবর নিজেই সামনে আনেন অভিনেতা।

 

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...