Monday, March 23, 2026

বাকিবুরের চালকলে হা.না! ইডি আধিকারিকদের হাতে একাধিক চা.ঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

দিনকয়েক আগেই রেশন বন্টন মামলায় তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তদন্তে নেমে ব্যবসায়ী বাকিবুর রহমানকে (Bakibur Rahman) গ্রেফতার করেছে ইডি। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন তিনি। ইতিমধ্যেই বাকিবুরের বিভিন্ন ব্যবসা এবং বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারী আধিকারিকদের। বাকিবুরের অন্তত পাঁচটি চালকল এবং আটাকল আছে। এ ছাড়াও বাকিবুরের বেশ কয়েকটি বিলাসবহুল ফ্ল্যাট, বাড়ি, দামি গাড়ির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।

বাকিবুরের বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। সেখানে একটি চালকল রয়েছে তাঁর। মামারবাড়ি সূত্রে তিনি যে চালকল পেয়েছিলেন, সেটাকেই নতুন করে গড়ে তুলেছিলেন তিনি। সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, বাকিবুরের দেগঙ্গার চালকলের অফিস থেকে ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের স্ট্যাম্প মিলেছে। এ ছাড়াও চিফ ইনস্পেক্টরের স্ট্যাম্প, পারচেস অফিসারের স্ট্যাম্প, জেলা ফুড অ্যান্ড সাপ্লাইয়ের স্ট্যাম্প (উত্তর ২৪ পরগনা), ফুড অ্যান্ড সাপ্লাই উত্তর ২৪ পরগনার সাব ইন্সপেক্টরের স্ট্যাম্প, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্ট্যাম্প উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে সোমবার মেডিক্যাল পরীক্ষার জন্য বাকিবুরকে হাসপাতালে আনা হয়। সেখানে সাংবাদিকরা বাকিবুরকে প্রশ্ন করলে হ্যাঁ এবং না-তে উত্তর দেন তিনি।

 

 

 

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...