Thursday, June 11, 2026

খবর নিয়ে প্রতিবাদ

Date:

Share post:

এখন বিশ্ববাংলা সংবাদ-এ পরিবেশিত একটি ভিডিও নিয়ে আপত্তি উঠেছে। ভিডিও-র বয়ান নিয়ে জনৈক ব্যক্তি আপত্তি করেছেন। বিষয়টি ছিল, ১৯ সেপ্টেম্বরের একটি ভিডিও। যেখানে স্লোগান দেওয়া হচ্ছে। বীরভূম জেলা থেকেই ভিডিওটি পাওয়া গিয়েছিল। স্লোগান শুনে যেটা মনে হয়েছিল তেমনই শীর্ষক করে ভিডিওটি আপলোড করা হয়েছিল। তারপরেই জনৈক ব্যক্তির আপত্তি কথা জানতে পারা যায়। তাঁর দাবি, যা লেখা হয়েছে, স্লোগানে তা বলা হয়নি।

জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভাল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখন বিশ্ববাংলা সংবাদে এই ভিডিওটি আপলোড করা হয়নি। অন্য সংবাদমাধ্যমও যেভাবে পেয়েছিল আমরাও সে ভাবে পেয়েছিলাম। স্লোগান শুনে যেটা মনে হয়েছিল, সেটাই লেখা। অভিযোগ আসার পর ভিডিওটি ‘রিচেক’ করতে পাঠানো হয়েছে। যদি দেখা যায় যে খবরটি যথাযথ ছিল না, তাহলে খবরটি তুলে নেওয়ার পাশাপাশি ভুল স্বীকার করতেও অসুবিধা নেই। তার কারণ, এখন বিশ্ববাংলা সংবাদের খবর পরিবেশনায় কোনও নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। জানিয়ে রাখা ভাল, এর আগে আমাদের নিউজ পোর্টাল নিয়ে এই ধরনের অভিযোগ কখনও ওঠেনি। ফলে এখন বিশ্ববাংলা সংবাদ বিষয়টি গুরুত্ব নিয়েই দেখছে।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...