Friday, April 24, 2026

নাগরিকত্বের প্রতিশ্রুতি শুধুই ভাঁ.ওতা! শান্তনু ঠাকুরের বাড়ি ঘে.রাও করে বিক্ষো.ভ, চ.রম অশা.ন্তি বনগাঁয়

Date:

Share post:

উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সাংসদ এবং মন্ত্রী হয়েছেন ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। এই অভিযোগে সোমবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল ইউনাইটেড ফোরাম ফর ইন্ডিয়া নামে একটি সংগঠন। মন্ত্রীকে বাড়িতে না পেয়ে ঠাকুরবাড়ি চত্বরে নোটিস টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। মন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে কয়েকজন বিক্ষোভকারীকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

সোমবার দুপুর ২টো নাগাদ ঠাকুরবাড়ি ঘেরাও করে ‘ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়া’ সংগঠন। কয়েকশো মতুয়া এবং উদ্বাস্তু মানুষ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যান। বাধা পেয়ে তাঁরা ঠাকুরবাড়ির সামনে রাস্তায় বসে পড়েন। তাদের অভিযোগ, ‘‘সিএএ-এর নামে মানুষকে ভাঁওতা দিয়েছেন শান্তনু। সিএএ- এর মাধ্যমে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে মতুয়া নেতা শান্তনু ঠাকুর উদ্বাস্তুদের ভোট নিয়ে সংসদ এবং মন্ত্রী হয়েছেন। কিন্তু আজ পর্যন্ত মতুয়ারা নাগরিকত্ব পাননি। সিএএ চালু না হওয়ার জন্য শান্তনু ঠাকুরকে টিভির পর্দায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷ পাশাপাশি এনআরসি থেকে বাঁচার উপায় কী, সেটাও বলে দিতে হবে। আন্দোলন চলতেই থাকবে।” পাশাপাশি সংগঠনের উপদেষ্টা মানিক ফকিরকে মারধরের অভিযোগ ওঠে। তার পর আরও ঘোরালো হয় পরিস্থিতি। অভিযোগ, শান্তনুর সঙ্গে দেখা করিয়ে দেওয়া হবে বলে মানিককে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। মানিকের দাবি, তাঁকে বেদম মারধর করেছেন আরএসএসের লোকজন। বেশ কিছুক্ষণ উত্তেজনার পর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে রয়েছে পরিস্থিতি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা।

 

 

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...