Friday, April 3, 2026

সোনারপুরের গঙ্গাজোয়ারায় খাবারের দোকানে বি.স্ফোরণ! গু.রুতর জ.খম ২

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই রাজ্যবাসী মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। শহর জুড়ে এখন সাজ সাজ রব। এমন আবহে ফের ঘটে গেল দুর্ঘটনা। সোমবার সকালে সোনারপুরের (Sonarpur) কাছে গঙ্গাজোয়ারা মোড়ে (GangaJoara More) একটি খাবারের দোকানে ভয়াবহ বিস্ফোরণ (Massive Blast)। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় গুরুতর জখম দোকান মালিক সুজয় মণ্ডল ও তাঁর স্ত্রী টুকটুকি মণ্ডল। ইতিমধ্যে, তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দোকানে বোমা রাখা ছিল। সোমবার ভোররাতে দোকান খোলার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দম্পতিকে বালিগঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এদিন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ছিটকে রাস্তার উল্টোদিকে গিয়ে পড়েন দোকান মালিক ও তাঁর স্ত্রী। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। তবে জকে বা কারা ওই দোকানে বোমা রেখে গেল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সপ্তাহের প্রথম দিনে এমন দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...