Saturday, April 4, 2026

ঠাকুর দেখায় লালবাতির গাড়িকে বিশেষ সুবিধা নয়! পুলিশকে ক.ড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মানুষের সঙ্গে মেশো, মানুষের পাশে থাকো- বারবার নিজের দলের নেতানেত্রীদের পাশাপাশি প্রশাসনেরও উচ্চপদস্থ কর্তাদেরও এই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পুজোর আগেও তার ব্যতিক্রম হল না। আলিপুর বডিগার্ড (Alipur Body Guard) লাইনের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ লাল বাতি লাগানো গাড়ির জন্য পুজোর সময় যেন। রাস্তা বন্ধ না হয়। সেটা হলে তিনি ব্যবস্থা নেবেন।

পায়ে চোটের কারণে চিকিৎসকের পরামর্শে বাড়িতে থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। সেই কারণে প্রতিবছরের মতো এবার আর সশরীরে মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করতে পারছেন না তিনি। তবে প্রতিদিনই ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন চলছে। সোমবার দক্ষিণ ও মধ্য কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আলিপুর বডিগার্ড লাইনের পুজো উদ্বোধন করে উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীদের বলেন, সকলে সুস্থ থেকো। সকলে মাথা উঁচু করে চলো, ভয় পেও না। এগিয়ে চলো। এর পরেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। “কোনও কোনও ভিআইপি লালবাতি জ্বালিয়ে ঠাকুর দেখতে বের হন। আমি কাউকে বারণ করছি না। কিন্তু তাঁদের জন্য যেন কোনও রাস্তা বন্ধ করা না হয়। যদি তা হয়, আর আমি যদি জানতে পারি, তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব।”

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন,
“আমাদের পরিবার এই পুজোর সময় হয়তো আমাদের সব সময় পান না। কারণ প্রতি বছর এই সময় সাধারণ মানুষের পাশে আমাদের অনেক বেশি থাকতে হয়। পুজোর সময় আমরা যে ট্রাফিক ব্যবস্থা করি বা অন্যান্য ব্যবস্থা করি এবার সেটা এবার আরও বেশি করব। এটা আমি মুখ্যমন্ত্রীকে কথা দিচ্ছি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...