Wednesday, June 24, 2026

বিশ্বকাপে প্রথম জয় অস্ট্রেলিয়ার, লঙ্কানদের হারাল ৫ উইকেটে

Date:

Share post:

বিশ্বকাপে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতল পাট ক‍্যামিন্সের দল। এদিন লঙ্কানদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল অজিরা। পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথমে ভারত ও তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিপদে পড়ে যায় প্যাট কামিন্সরা। তবে খাদের কিনারা থেকে উঠে এল অজিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতল ৫ উইকেটে।

শুরুটাও বেশ ভাল করেছিল লঙ্কানরা। তবে তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৯ রানে।ওপেনিং জুটিতে ১৩০ বলে ১২৫ রান করে শ্রীলঙ্কা। দুই ওপেনার পেরেরা ও নিশাঙ্কা দুই জনেই হাফ সেঞ্চুরি করেন। তখন মনে হচ্ছিল সহজেই ৩০০ বা তার বেশি রান করে ফেলবে লঙ্কানরা। তবে এই জুটি ভেঙে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। সেই অর্থে আর কোনও পার্টনারশিপই গড়ে ওঠেনি। নিশাঙ্কা  ৬৭ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন। আটটা চার মারেন তিনি। ৮২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। তাঁর ইনিংসে ছিল ১২টা চার। চরিথ আসালাঙ্কা শেষ অবধি কিছুটা লড়াই চালালেও কাজের কাজ হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মানজনক স্কোর করতে পারেনি শ্রীলঙ্কা। বিশ্বকাপে এই পর্যন্ত ব্যর্থ হলেও এদিন জ্বলে উঠলেন লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা। একাই তুলে নিলেন চারটি উইকেট। মিশেল স্টার্ক প্যাট কামিন্সরাও উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটাররা পুরো ৫০ ওভার ব্যাট করতেই পারেননি। ফলে রান ওঠেনি সে ভাবে। ওপেনিং জুটি ভাঙার পর, দায়িত্বজ্ঞানহীন শট খেলে একের পর এক ব্যাটার আউট হতে থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে পরপর দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আউট হন ডেভিড ওয়র্নার ও স্টিভ স্মিথ। ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ৮১ রানে ৩ উইকেট খুইয়ে চাপ আরও বাড়তে থাকে অজিদের উপর। যদিও ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন মিশেল মার্শ। অল্পের জন্য লাবুশেন হাফ সেঞ্চুরি না পেলেও ৫৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জশ ইংলিশ। লঙ্কানদের হয়ে তিন উইকেট দিলশান মধুশাঙ্কার। একটি উইকেট দুনিথের।

আরও পড়ুন:অলিম্পিক্সে ক্রিকেট, উচ্ছ্বসিত নীরজ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...