Sunday, June 14, 2026

পুজোর সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস

Date:

Share post:

পুজোর (Durga Pujo) সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) শুষ্ক থাকবে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে রবিবার থেকেই বাড়ছে অস্বস্তিকর গরম। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আগামী পাঁচদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় (Temperature) উল্লেখযোগ্য কোনও বদল আসবে না।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আপাতত স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে থাকতে পারে পারদ। এদিকে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের দেখা মিলবে না। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর আগে রবিবার কলকাতার সর্বোচ্চ পারদ চড়েছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

 

 

 

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...