Saturday, April 4, 2026

বাটা স্টেডিয়ামের জমজমাট ম্যাচে অভিষেক-রোনাল্ডিনহো

Date:

Share post:

কলকাতায় প্রথমার দিনই শহরে পা রেখেছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। সোমবার ঠাসা সূচির মধ‍্যেই দেখা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে। সময় কাটান লাল-হলুদ ফুটবলারদের সঙ্গেও। সোমবারের মতন মঙ্গলবারও ব‍্যস্ত সূচি ব্রাজিলিয় তরকার। এদিন দুপুরে মহেশতলার বাটা স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের একটি ফ্রেন্ডলি ম‍্যাচে অংশগ্রহণ করেন রোনাল্ডিনহো। এই ম‍্যাচে DHFC সামনে ছিল মন্ত্রী সুজিত বসুরোর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ম‍্যাচে ১-০ গোলে জয় পায় DHFC।

 

এদিন ব্রাজিলিয়ান তারকাকে দেখতে বাটা স্টেডিয়ামে ছিল উপচে পরা ভিড়। ব্রাজিলিও তারকাকে বাটা স্টেডিয়ামে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন সুজিত বসু, ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যরা। মাঠে ঢুকেই অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন ব্রাজিলিয়ান তারকা। এরপর অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়, রোনাল্ডিনহো মাঠে নেমে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে হাতমেলান। গোলে শটও করেন ব্রাজিলিও তারকা।

ফুটবলের প্রতি বাঙালির এই আবেগ ও ভালবাসা দেখে মুগ্ধ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তীও। দোভাষীর মাধ্যমে বললেন, “ফুটবল নিয়ে উন্মাদনা দেখে আমি খুশি।” আগামিকাল ঢাকায় উড়ে যাবেন রোনাল্ডিনহো।

আরও পড়ুন:‘বাবরের থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হোক’, ভারতের কাছে হারের পর এমনটাই বললেন প্রাক্তন পাক ক্রিকেটার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...