Friday, April 3, 2026

ফের পদ্মশিবিরে ভা.ঙন! খেজুরিতে শান্তনু সেনের উপস্থিতিতে তৃণমূলে যোগ শতাধিক বিজেপি নেতা-কর্মীর

Date:

Share post:

২০২৪ লোকসভা নির্বাচনের আগে ফাটল চওড়া হচ্ছে বিজেপিতে। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরি দু’নম্বর ব্লক এলাকায় বিজেপি ছেড়ে শতাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার মধ্যে রয়েছেন বিজেপির বহু পদাধিকারী। তাঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলীয় মুখপাত্র ডাঃ শান্তনু সেন। তিনি বলেন, তৃণমূলকে ভোট না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেজুরির জন্য উন্নয়ন করেছেন। আর উল্টোদিকে মানুষের ভোট নিয়েও খেজুরির বিধায়ক-সহ বিজেপির অন্য জনপ্রতিনিধিরা দিল্লি গিয়ে বাংলার পাওনা টাকা আটকে দিয়েছেন। এর ফলে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির একাংশও রীতিমতো ক্ষুব্ধ। সেই উপলব্ধি থেকেই বিজেপির নেতা-কর্মীরা দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এদিন তৃণমূলে যোগদান করলেন। তাঁর বক্তব্যে গদ্দার অধিকারীকে তুলোধনা করেন সাংসদ।

আরও পড়ুন- অমর্ত্য সেনের পক্ষে লেখার অ.পরাধ! ‘সা.সপেন্ড’ দলিত ছাত্রের হয়ে বিদ্বজ্জনদের চিঠি রাষ্ট্রপতিকে

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...