Monday, April 6, 2026

হামাসের হা.মলা গোয়েন্দা বিভাগের ‘ব্য.র্থতা’! মেনে নিলেন ইজরায়েলের আভ্যন্তরীণ নি.রাপত্তা উপদেষ্টা

Date:

Share post:

ইজরায়েলের বুকে হামাসের ভয়াবহ হামলার পর থেকে জ্বলছে মধ্যপ্রাচ্য। দিন দশেক কেটে গেলেও, সংঘাতের পরিস্থিতি থামার লক্ষণ নেই। প্রশ্ন উঠছে, ইজরায়েলের কাছে তাবড় গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কীভাবে হামাস এই হামলা চালাল? কোনও কি আগাম আঁচ পায়নি ইজরায়েল? ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলছেন, ‘এটা আমার ভুল’। তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই হামলা ইজরায়েলের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা।

ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, আমরা ভেবেছিলাম হামাস শিক্ষা পেয়েছে শেষবারের ২০২১ সালের যুদ্ধ থেকে। উল্লেখ্য, সদ্য ইজরায়েলের সেনা জানিয়েছে, সংঘাতের পরবর্তী পর্যায়ে হামলা চালাতে আরও প্রস্তুত হচ্ছে সেদেশের সেনা।

জাচি হানেগবি বলছেন, ইজরায়েলের কাছে কোনও নির্দিষ্ট তথ্য ছিল না হামলা সম্পর্কে, তা আসেনি মিশর থেকেও। একটি সূত্রে আগে জানা গিয়েছিল, যে হামলা সম্পর্কে ইজরায়েলকে আগে সামান্য আঁচ দিয়েছিল মিশর। তবে সেই তথ্যকে খানিকটা নস্যাৎ করেছেন ইজরায়েলের জাতীয় উপদেষ্টা। তবে ৭ অক্টোবরের ঘটনার ঘণ্টা তিনেক আগে ভোর ৪ টে নাগাদ সেদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিশেষ বৈঠক হয়। কারণ, সেই সময় একটি নতুন তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল।আইডিএফ চিফ অফ স্টাফ, হার্জি হালেভিও গত সপ্তাহে হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করেছিলেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...