Friday, June 26, 2026

উৎসবের মরশুমে রেশনে ভর্তুকিতে মিলবে ময়দা-চিনি! কারা পাবেন? জেনে নিন

Date:

Share post:

আসন্ন উৎসবের মরশুমে রাজ্য সরকার অন্ত্যোদয় এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলিকে রেশনে সস্তায় ময়দা ও চিনি সরবরাহ করবে। দুর্গাপুজো, কালীপুজো ও ছটপুজো উপলক্ষ্যে তাঁদের অন্যান্য প্রাপ্য খাদ্য সামগ্রীর পাশাপাশি ভর্তুকিতে ২৮ টাকা কেজি দরে ময়দা এবং ৩২ টাকা কেজি দরে চিনি সরবরাহ করা হবে। আজ থেকে আগামী ১৮ ই নভেম্বর পর্যন্ত এই সুবিধা চালু থাকবে বলে খাদ্য দফতর জানিয়েছে।

প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার, তা খাদ্য দফতরের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে। সরকারের তরফে যে ক্যাটেগরির কার্ডে যতটা রেশন দ্রব্য বরাদ্দ হয়েছে, সেই তালিকা বোর্ডে বা কাগজের প্রিন্ট আউটে দোকানের সামনে টাঙিয়ে দেওয়া সরকারেরই নিয়ম। যাতে বিভিন্ন রকম রেশন প্রাপকরা সরকার কর্তৃক বরাদ্দকৃত রেশনের পরিমাণ সম্পর্কে বিভ্রান্ত না হয়।

পুজোর মাসে রাজ্যের বিভিন্ন রেশন দোকানে কার্ড অনুযায়ী নিম্নলিখিত পরিমাণ বিনামূল্যে রেশন দ্রব্য বন্টন করা হবে রেশন ডিলারের তরফে দুয়ারে সরকার ক্যাম্পে। স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড। -এই দুই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে সেইসকল পরিবারের সদস্যরা মাথাপিছু তিন কেজি চাল, মাথাপিছু দুই কেজি গম অথবা তিন প্যাকেট করে আটা বিলি করা হবে একেবারে বিনামূল্যে। অন্ত্যোদয় অন্ন যোজনা -র গ্রাহকেরা পরিবার পিছু একুশ কেজি করে চাল, চৌদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা বিনাামূল্যে পাবেন। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে সংশ্লিষ্ট পরিবার গুলিকে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ শ্রেণীর রেশন কার্ড থাকলে সুবিধাভোগীদের মাথা পিছু তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা দেওয়া হবে এই মাসে। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে। এছাড়াও এই সাধারণ রেশন বন্টনের পাশাপাশি, রাজ্য সরকারের রেশনের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী প্রদান করা হবে। যেমন- আপনি যদি জঙ্গলমহলের বাসিন্দা হন এবং আপনার পরিবারে সদস্যের সংখ্যা তিনজনের বেশি হলে অন্য়োদয় কার্ড হোল্ডারদের পরিবার পিছু অতিরিক্ত ৮ কেজি চাল ও তিন কেজি গম দেওয়া হবে।

আরও পড়ুন- হামাসের হা.মলা গোয়েন্দা বিভাগের ‘ব্য.র্থতা’! মেনে নিলেন ইজরায়েলের আভ্যন্তরীণ নি.রাপত্তা উপদেষ্টা

জঙ্গল মহলের বাসিন্দা PHH ও RKSY-I এই দুই প্রকার রেশন কার্ড ধারীরা অতিরিক্ত ৬ কেজি করে চাল পাবেন। একইভাবে পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারীরাও এমাসে অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন বলে জানানো হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...