Sunday, April 5, 2026

হাতির হা.মলায় মৃ.ত্যু, দে.হ উ.দ্ধারে স্থানীয়দের বাধার মুখে বনকর্মীরা

Date:

Share post:

ধুপগুড়িতে (Dhupguri ) বানারহাটের আপার কলাবাড়ি বস্তি এলাকায় হাতির হামলায় মৃত ৫৪ বছরের বাহাদুর থাপা নামে এক ব্যাক্তি। দেহ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার মুখে বনদফতরের (Forest Department) কর্মীরা। বন বিভাগের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে গ্রামবাসীরা মৃতদেহ আটকে রাখেন। এমনকি বনকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।তাঁদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয় বলে পাল্টা অভিযোগ সরকারি কর্মীদের।

স্থানীয়রা বলছেন, যত দিন যাচ্ছে ততই বাড়ছে হাতির দাপাদাপি। যখন তখন জঙ্গল থেকে হাতি লোকালয়ে চলে আসছে। প্রতিমুহূর্তে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে এলাকাবাসীকে। তাঁরা বলছেন বারবার জানানো সত্বেও বন দফতরের তরফে এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয় না। এরপরই মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না বলে দাবি তোলেন তাঁরা। প্রায় ৬ ঘণ্টা ধরে অনেক বোঝানোর পর অবশেষে মুচলেকা দিয়ে দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...