Monday, March 16, 2026

‘বুমরাহকে নকল করলেই বিশ্বকাপে সফল হবেন শাহিন’, বললেন প্রাক্তন এই পাক ক্রিকেটার

Date:

Share post:

ভারতের মাটিতে সফল হতে শাহিন আফ্রিদির উচিত যশপ্রীত বুমরাহ-এর থেকে শেখা। এদিন এমনটাই বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস। চলতি বিশ্বকাপে এখনও বল হাতে সফল হতে পারেননি শাহিন। এখনও পযর্ন্ত বিশ্বকাপে তিন ম্যাচে ৪টি উইকেট নিয়ে দিয়েছেন ১৩৯ রান।

বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে ইউনিসকে। সেখানেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি জানি না শাহিনের ফিটনেস নিয়ে কোনও সমস্যা হচ্ছে কি না। উইকেট নেওয়ার জন্য শাহিন বলে অনেক বৈচিত্র আনার চেষ্টা করছে। সেটাই ভুল করছে। স্বাভাবিক বোলিং করতে পারছে না। প্রতিপক্ষ ব্যাটার বুঝে গিয়েছে যে শাহিন শুরুতে ইয়র্কার করার চেষ্টা করবে। তাই তারাও তৈরি থাকছে। সেখানেই ব্যাটারদের টেক্কা দিতে সমস্যা হচ্ছে শাহিনের। তার ফল ভুগতে হচ্ছে পাকিস্তানকে।”

এরপরই যশপ্রীত বুমরাহর উদাহরণ টেনে ওয়াকার ইউনিস বলেন,”বুমরাহ একটা নির্দিষ্ট লাইন ও লেংথে বল করছে। প্রতিটা বল উইকেটে করছে। ফলে ব্যাটার ভুল করলেই ও উইকেট পায়। শাহিনকে সেটাই করতে হবে। খুব বেশি বৈচিত্র করতে গেলে স্বাভাবিক বোলিংয়ে সমস্যা হয়। বুমরাহকে নকল করলে তবেই বিশ্বকাপে শাহিন সফল হতে পারবে।”

আরও পড়ুন:বাটা স্টেডিয়ামের জমজমাট ম্যাচে অভিষেক-রোনাল্ডিনহো

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...