Friday, June 26, 2026

পুজোর আগে জোড়া সুখবর, ৪ শতাংশ ডিএ বাড়লো সরকারি কর্মীদের, সঙ্গে বোনাসও

Date:

Share post:

পুজোর আগে জোড়া সুখবর পেলেন সরকারি কর্মীরা(Government employees)। ফের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের জন্য এই উপহার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের(central government) তরফে। মহার্ঘ ভাতা(DA) ৪ শতাংশ বাড়ার ফলে এখন ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে হলো ৪৬ শতাংশ। বলার অপেক্ষা রাখে না কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।

কেন্দ্রীয় সরকারের তরফে জানা গিয়েছে, গত ১ জুলাই থেকে নতুন হারে এই ডিএ কার্যকর হবে সরকারি কর্মীদের জন্য। অর্থাৎ আগামী নভেম্বর মাস থেকে ডিএ পাবেন কর্মীরা। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ধিত ডিএ-র টাকা এরিয়ার হিসেবে যুক্ত হবে কর্মীদের বেতনের সঙ্গে। স্বাভাবিকভাবে কেন্দ্রের এহেন সিদ্ধান্তে খুশিতে মেতেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। গ্রুপ সি ও গ্রুপ বি কর্মীদের জন্য ৭০০০ টাকা করে বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব এক্সপেনডিচারের তরফ থেকে এই বোনাসের কথা ঘোষণা করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...