Thursday, March 26, 2026

ইজরায়েলে সুর বদল বাইডেনের, নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা হাসপাতাল হা.মলায় ক্লিনচিট!

Date:

Share post:

ইজরায়েলে পৌঁছেই সুর বদল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) পাশে বসিয়ে জানালেন, গাজার হাসপাতালে হামলায় দায়ী নয় ইজরায়েল। হামাসের নাম না করে ‘অন্য দল’কে হামলা চালানোর জন্য কাঠগড়ায় তুললেন বাইডেন।

এদিনই তেল আভিভ পৌঁছন বাইডেন (Joe Biden)। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি। এরপরেই সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, “যা দেখেছি, তার ভিত্তিতে মনে হয় এটা অন্য কোনও দল করেছে।” সরাসরি নেতানিয়াহুর দিকে তাকিয়ে বাইডেন বলেন, “আপনি নন।” হামাসের বিরুদ্ধে ইজরায়েলের লড়াইকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানান বাইডেন। তাঁর কথায়, “আজ এখানে এসেছি, বিশ্বের মানুষকে এটা জানাতে যে, আমেরিকার অবস্থানটা ঠিক কী!”

এরপরেই হামাসের বিরুদ্ধে তীব্র নিন্দা করে বাইডেন। তাঁর কথায়, তারা এমন হিংসাত্মক হামলা চালাচ্ছে, যেটা ইসলামিক স্টেটসকেও হার মানাবে। বাইডেন মতে, অধিকাংশ প্যালেস্তিনীয়ই হামাসকে সমর্থন করেন না।

আরও পড়ুন: ৭৫-এ ড্রিম গার্ল! হেমার জন্মদিনে ভা.ইরাল রেখার নাচ, এলেন জয়াও

গাজা দখলের চেষ্টাকে কিছুদিন আগেই ইজরায়েলের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই গাজার হাসপাতালে হামলা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি এই হামলায়, কমপক্ষে ৫০০ জন প্রাণ হারিয়েছেন। সেই ঘটনায় নেতানিয়াহুকে আমেরিকার প্রেসিডেন্ট ভর্ৎসনা করবেন বলে মনে করে রাজনৈতিক মহল। তবে, ইজরায়েলে গিয়ে সেই জল্পনা উড়িয়ে কার্যত নেতানিয়াহুকে ক্লিনচিট দিলেন বাইডেন।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...