Saturday, June 20, 2026

চিত্রসাংবাদিক সুধীর চিত্রসাংবাদিক-সুধীর-কুমার উপাধ্যায়ের মৃ*ত্যুতে শো*কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

চলে গেলেন চিত্রসাংবাদিক সুধীর কুমার উপাধ্যায় (Sudhir Kumar Upadhyay)। ‘সন্মার্গ’ পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন তিনি। মঙ্গলবার রাতে বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই চিকিৎসক আসেন। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কলকাতায় তাঁর নিজ বাসভবনে রাত সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। সুধীর কুমার উপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রবীণতম চিত্রসাংবাদিক ‘সন্মার্গ’ পত্রিকার সুধীর কুমার উপাধ্যায় আর নেই জেনে আমি আন্তরিক দুঃখিত। প্রবীণ সংবাদকর্মী ও আলোকচিত্রী সুধীরদা আমাদের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তাঁর প্রয়াণ এক গভীর শূন্যতার সৃষ্টি করল। আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...