Thursday, March 26, 2026

পুজোর মুখেই হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল নগদ, ধৃ*ত ২

Date:

Share post:

পুজোর ঠিক মুখেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। যা চোখ এড়ায়নি আরপিএফের।

সূত্রের খবর, দু’জনের পিঠেই ছিল কালো রঙের ব্যাগ। কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ব্যাগে তল্লাশি চালাতেই প্রায় ৩৩ লক্ষ টাকা উদ্ধার হয়। ধৃত দুই ব্যক্তির নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা এবং মুকেশ মন্ডল। একজনের বাড়ি বিহারের লক্ষীসরাই এবং অন্য জনের বাড়ি জামালপুরে।

এই বিপুল পরিমাণ নগদ টাকা তারা কোথায় নিয়ে যাচ্ছিল সে সম্পর্কে কোনও সদুত্তর তারা দিতে পারেনি। বাজেয়াপ্ত টাকা তুলে দেওয়া হয় ইনকাম ট্যাক্স আধিকারিকদের হাতে।

উল্লেখ্য, এর আগেও বিপুল নগদ টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে। কয়েক সপ্তাহ আগেই হাওড়া থেকে উদ্ধার হয় ৫০ লাখ টাকা। ওই ঘটনায় প্রহ্লাদ রাম জাখর নামে এক বক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজস্থানের বিকানের শহরে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...