Thursday, March 26, 2026

শাবকের মৃ.ত্যুতে মা হাতির তা.ণ্ডবে মৃ.ত ২, পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ

Date:

Share post:

পুজোর মুখেই ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয় দুজনের। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে। বুধবার ভোরে দু’টি হস্তিশাবক-সহ ১৫টি হাতির একটি দল সুবর্ণরেখা নদি পেরিয়ে নয়াগ্রামে প্রবেশ করছিল। সেই সময় ৬ মাসের একটি শাবকের গর্তে পড়ে মৃত্যু হয়। সন্তান হারানোর কষ্টে কার্যত উন্মাদের মতো আচরণ শুরু করে মা হাতি। এদিক-ওদিক ছুটতে থাকে। হাতির শাবকের মৃত্যুর খবরে গ্রামের মানুষ ভিড় জমান সেই সময় আচমকাই মা হাতি গ্রামবাসীদের উপর চড়াও হয়। দুই গ্রামবাসীকে ধরে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম সহধর মাহাতো এবং অনন্ত জানা।

এমন খবর পাওয়ার পর এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঝাড়গ্রামের দেওলবার গ্রামে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। একটি মা হাতি তার মৃত শাবককে পাহারা দেওয়ার সময় আচমকাই হিংস্র হয়ে ওঠে। বন কর্মীদের সতর্কতা সত্ত্বেও তার আক্রমণে দু’জনের প্রাণ গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িও। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের বাড়ি দ্রুত মেরামতের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- অষ্টমী বাদে পুজোর সবদিন খোলা সরকারি হাসপাতালের আউটডোর

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...