Friday, April 3, 2026

কান্নার শব্দে ঘুম নষ্ট, একরত্তিকে গ.লা টিপে খু.ন কাকিমার

Date:

Share post:

বয়স দুই। প্রকৃত অর্থেই একরত্তি মেয়ে। বাড়ি মাতিয়ে রাখত নিষ্পাপ সেই শিশু। আচমকা নিখোঁজ। খুব স্বাভাবিকভাবেই পুলিশের দ্বারস্থ পরিবার। তদন্তে নেমে পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে। কিন্তু কোনও ফুটেজেই দেখা যায়নি তাকে। অগত্যা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে খোঁজ পাওয়া যায় একরত্তির। তবে ধরে প্রাণ ছিল না। ঘরে সোফার নিচে নিথর দেহ।

পুলিশের সন্দেহ হয়। একে একে বাড়ির লোকদের জেরা শুরু করে পুলিশ। অবশেষে পুলিশ দোষী চিহ্নিত করে। ফুলের মতো শিশুটিকে খুন হতে হয় তার কাকিমার হাতেই। এমন নৃশংস ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার জবলপুরের এক পরিবার তাঁদের শিশু নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ জানায়। পরিবারের তরফে জানানো হয়, বিকেল থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা গোটা তন্নতন্ন করে খুঁজেছেন। কিন্তু মেলেনি একরত্তি মেয়ে। তদন্তে নেমে পুলিশ। প্রথমেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। লাভ হয়নি। সন্দেহ গিয়ে পড়ে পরিবারের উপর। পুলিশ পরিবারের সদস্যদের জেরা শুরু করে। শিশুটির বাবার ঘরে তল্লাশি চালাতেই সোফার নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। জেরায় জানা যায়, শিশুটিকে শেষবার তাঁর কাকিমার সঙ্গে দেখা গিয়েছিল। পরে ওই মহিলাকে আটক করা হয়। পুলিশি জেরায় ওই মহিলা ভাইঝিকে খুনের কথা স্বীকার করে।

দুই ভাইয়ের যৌথ পরিবার। সোমবার দুপুরে ছোট্ট ভাইঝি মহিলার ঘরে আসে। তিনি ঘুমোবেন বলে শিশুটিকে তাঁর নিজের ঘরে যেতে বলেন। কিন্তু ভাইঝি যেতে না চাওয়ায় সপাটে চড় মারে কাকিমা। এরপরই শিশুটি কাঁদতে শুরু করে। কিছুতেই চুপ না করায়, রাগে শিশুটির গলা টিপে খুন করে তার কাকিমা। তারপর দেহ সোফার নিচে লুকিয়ে রাখে।

আরও পড়ুন- ভাতারে বাম জমানার নিয়োগ-দু,র্নীতি প্রকাশ্যে, বোনের জায়গায় চাকরি করছেন দিদি!

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...