Tuesday, June 23, 2026

হুগলির মাটিতে পা পড়ল ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহোর!

Date:

Share post:

কলকাতায় এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো (Ronaldinho)। শ্রীভূমির (Sreebhumi Sporting Club) পুজো মণ্ডপ থেকে ঘুরে সবুজ ঘাসে পৌঁছে গেলেন ফুটবলার। রবিবার শহরে পা রাখার পর সোমবার তিনি দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। তৃতীয়াতে সবুজ মাঠে রোনাল্ডিনহোর সঙ্গী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি ম্যাচের আয়োজন হয়েছিল বাটানগরের বাটা স্টেডিয়ামে। আর এই ম্যাচ দেখার জন্যই উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের এই ফুটবল তারকা। আর চতুর্থীতে হুগলির রিষড়ায় (Rishra, Hooghly) ১৫ মিনিটের ঝটিকা সফর রোনাল্ডিনহোর (Ronaldinho)।

বুধবার সকাল ১১ টা নাগাদ রিষড়া মোরপুকুরে শতদ্রু দত্তের বাড়িতে পৌঁছন তিনি। সেখানে মিনিট ১৫ মতো ছিলেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার। তাঁকে দেখতে উপচে পড়ে ভিড়। সাম্বা ঝড়ের অন্যতম কাণ্ডারী ব্রাজিলিয়ান এই ফুটবল তারকাকে সামনে থেকে দেখা ও তাঁর সঙ্গে ছবি তোলা এবং অটোগ্রাফ নেওয়ার জন্য রীতিমতো হুড়িহুড়ি পড়ে যায় ফ্যানেদের মধ্যে। রাস্তার পাশাপাশি বিভিন্ন বাড়ির ছাদেও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...