Wednesday, March 11, 2026

মণীশ সিসোদিয়ার জামিনের রায় স্থগিত! দিল্লি হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে আপ সাংসদ রাঘব

Date:

Share post:

দিল্লিতে (Delhi) আবগারি কেলেঙ্কারিকাণ্ডে (Excise Case) গ্রেফতার হওয়া আপ নেতা (AAP Leader) মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিনের রায় (Bail Plea) আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডি (ED) আলাদা ভাবে যে মামলা করেছে, সেই দু’টি ক্ষেত্রেই এদিন রায় স্থগিত রাখা হয়েছে। তবে এ দিনই অন্য একটি মামলায় দিল্লি হাই কোর্ট জানিয়েছে, আপ সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadda) তাঁর সরকারি বাংলো খালি করতে হবে না। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে মণীশের জামিনের আবেদনের মামলাটি উঠলে এমন নির্দেশ দেয় শীর্ষ আদালত।

গত ফেব্রুয়ারি মাস থেকে সিসৌদিয়া জেলবন্দি রয়েছেন। বিচারপতিরা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুর থেকে জানতে চান, সিসোদিয়ার বিচার প্রক্রিয়ায় আনুমানিক কত সময় লাগতে পারে? রাজু জানান, সম্ভবত ৯ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। সিসোদিয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে অভিযোগ করেন, এক বছর ধরে তদন্ত করার পরও ইডি কাল্পনিক কিছু তথ্যপ্রমাণের উপর নির্ভর করে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে বন্দি করে রেখেছে। সিসোদিয়াকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হলেও সেই টাকার সঙ্গে কী ভাবে তিনি বা তাঁর পরিবার জড়িত, তার কোনও হদিশ পাচ্ছেন না তদন্তকারীরা। সব পক্ষের যুক্তি শোনার পর সিসোদিয়ার জামিনের আবেদনের রায় স্থগিত রাখল শীর্ষ আদালত।

অন্যদিকে, দিল্লি হাই কোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, আপ সাংসদ রাঘব চাড্ডাকে তাঁর সরকারি বাংলো ছাড়তে হবে না। তবে এই প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে রাঘব বলেন, আমাকে নোটিশ পাঠিয়ে সরকারি বাংলো থেকে সরানো হচ্ছে, আবার সাসপেন্ড করে সংসদ থেকে বার করে দেওয়া হচ্ছে। তবে এসব করলেও মানুষের মন থেকে তাঁকে দূর করা যাবে না বলেও জানিয়েছেন রাঘব।

 

 

 

spot_img

Related articles

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...