Monday, April 6, 2026

আর পর্দায় ফিরছেন না রোম্যান্স কিং! কী বলছেন শাহরুখ? 

Date:

Share post:

শাহরুখ খান (Shahrukh Khan) মানেই ‘রাজ’-‘রাহুল’। সিনেপর্দায় (Cine Screen) মহিলাদের মন জিততে তাঁর দুই বাহু প্রসারণই যথেষ্ট। একটা রোম্যান্টিক ডায়ালগ আর দুই হাতে ভালবাসা বিলিয়ে দেওয়ার আবেশে মোহময়ী হয়ে আছেন।শাহরুখ (Shahrukh Khan Fan)অনুরাগীরা। ৯০ এর দশক থেকে এভাবেই নিজেকে বক্স অফিসের শীর্ষে ধরে রেখেছিলেন বলিউড বাদশা। ‘ডিডিএলজে’ (DDLJ) থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা ‘দিল তো পাগল হ্যায়'(DTPH )-সব সিনেমাই সাফল্যের কুড়ি বছর বা পঁচিশ বছর অতিক্রম করেছে। কিন্তু সেই শাহরুখ (Shahrukh Khan) আর পর্দায় ফিরবেন না। কেন? উত্তর দিলেন বাদশা নিজেই।

সাড়ে চার বছর পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ। আর তাতেই তৈরি হয়েছে ইতিহাস। প্রথমে ‘পাঠান’ তারপর ‘ জওয়ান’। বছর শেষে আসছে ‘ ডানকি ‘ ২০২৩ টা মোটামুটি কিং খানের দখলেই আছে।কিন্তু আচমকা কেন অনুরাগীদের মন ভাঙলেন শাহরুখ খান? আসলে সোশ্যাল মিডিয়ায় (Social media) শাহরুখ খানকে প্রশ্ন করে করা হয় যে তিনি আবার কবে ফিরবেন রোম্যান্টিক ছবিতে? উত্তরের অভিনেতা জানিয়েছেন যে, রাহুল বা রাজের চরিত্র করতে গেলে তরুণ হতে হয়। কিন্তু বয়স জনিত কারণেই এখন পর্দায় তাঁকে ঐভাবে কেউ মেনে নেবেন না। তাই খুব সচেতনভাবেই তিনি আর রোমান্টিক অবতারে ফিরতে চান না। এই খবরে ফ্যানেদের কিছুটা মন খারাপ হলেও, যেভাবে ‘জওয়ান’ শাহরুখ তাঁর দাপট দেখিয়েছেন তাতে তিনি জোয়ান লুকে পর্দায় কামব্যাক না করলেও ক্রেজ কমছে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...