Wednesday, March 11, 2026

খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের অ.স্বাভাবিক মৃ.ত্যু! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ফের খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) ছাত্রের (Student) রহস্যজনক মৃত্যু (Mysterious Death)। বুধবার ভোরে হস্টেলের (Hostel) ঘর থেকে উদ্ধার হয় এক ছাত্রের ঝুলন্ত দেহ। আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুমে ওই ছাত্র থাকতেন বলে খবর। সেখান থেকেই উদ্ধার হয় ছাত্রের দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিরণ চন্দ্র, তেলেঙ্গানার (Telengana) বাসিন্দা। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। এদিন তাঁকে নিজের হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখার পরই দ্রুত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে ঠিক কী কারণে ওই ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের।

তবে এই প্রথম নয়, ছাত্র মৃত্যু নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে খড়গপুর আইআইটি-কে। ঠিক এক বছর আগে এমন অক্টোবর মাসেই এক ছাত্রের পচা-গলা দেহ উদ্ধার হয় আইআইটি-র হস্টেল থেকে। ওই মৃত্যুর ঘটনায় মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত।

 

 

 

spot_img

Related articles

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...