Friday, June 26, 2026

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ! দুই বেসরকারি ব্যাঙ্ককে বড় অঙ্কের জরিমানা RBI-এর

Date:

Share post:

নিয়ম না মেনেই কাজ চালিয়ে যাওয়ার জের। এবার আইসিআইসিআই (ICICI)-সহ দুটি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জানা গিয়েছে, আইসিআইসিআই ছাড়া জরিমানার (Fine) মুখে পড়তে হয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককেও (Kotak Mahindra)। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আইসিআইসিআই ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। আরেক বেসরকারি সংস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা।

আরবিআই সূত্রে খবর, প্রতারকদের শনাক্ত করতে না পারা এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোটাক মাহিন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। তবে এই প্রথম নয়, মাঝে মাঝেই ব্যাঙ্কগুলির কাজকর্ম খতিয়ে দেখে রিজার্ভ ব্যাঙ্ক। কোনও ব্যাঙ্কের তহবিল এবং নিয়মাবলিতে গোলযোগ পেলে সেই সব ব্যাঙ্কের জরিমানা করা হয়। এর আগে জুন মাসেই অ্যাক্সিস, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং জম্মু ও অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করা হয়।

যদিও এই জরিমানার কোনও প্রভাব গ্রাহকদের লেনদেনে পড়বে না বলে আরবিআই-এর তরফে জানানো হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কী রয়েছে সেটা খতিয়ে দেখছিল আরবিআই। আর তখনই এই অনিয়ম ধরা পড়ে। আরবিআই খোঁজ করতে গিয়ে দেখে তারা এমন লোকজনকে লোন দিয়েছে যেখানে যারা ধার নিয়েছে তাদের যে ডিরেক্টর তারা বোর্ডেই রয়েছেন। আর এটাই আরবিআইয়ের গাইডলাইন ভঙ্গ করার পক্ষে যথেষ্ট। সেই সঙ্গে ব্যাঙ্ক নন ফিনান্সিয়াল প্রোডাক্টও বিক্রি করেছে বলে খবর।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...