Thursday, June 25, 2026

পুজোর মুখে ঠাকুরপুকুরে প্রকাশ্য রাস্তায় খু.ন যুবক! গ্রে.ফতার অ.ভিযুক্ত

Date:

Share post:

পুজোর মুখেই ফের হাড়হিম করা খুনের ঘটনা। বুধবার সাতসকালে ঠাকুরপুকুর (Thakurpukur) এলাকার ঘটনা। জানা গিয়েছে, এদিন প্রকাশ্য রাস্তায় এক যুবকের উপর চলে হামলা (Attack)। ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিমেষ সিং নামের এক যুবকের। পুলিশ সূত্রে খবর, যুবকের বয়স ২৬ বছর। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ আচমকা এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনায় ইতিমধ্যে, অভিযুক্ত সুবল সর্দার নামের ৩৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

ঠাকুরপুকুরের এলআইসি বাজার এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুরেরই অমৃত লাল মুখার্জী রোডের বাসিন্দা অনিমেষ। এদিন সকালবেলা স্কুটার নিয়ে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। অনিমেষের বুকের বাম দিকে আঘাত লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে আহত অনিমেষকে দেখেই ছুটে আসেন এলাকাবাসী। এরমধ্যেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারী। পরে গুরুতর আহত অবস্থায় অনিমেষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে পুজোর মুখে ছেলের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

এদিকে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত হিসেবে সুবল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তবে কী কারণে এই হামলা, তা অভিযুক্তর থেকে জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

 

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...