Monday, April 6, 2026

বেলঘরিয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের ‘এরাও পৃথিবীর মানুষ’ পরখ করতে পঞ্চমীতেই মানুষের ঢল

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

পঞ্চমীর দিন অধিকাংশ সরকারি এবং বেসরকারি অফিস খোলা। তার মধ্যেও দুপুর গড়ানোর আগেই ঠাকুর দেখতে মানুষ পথে নেমেছেন। এই পরিস্থিতিতে দুপুরের পর শহরের বেশ কিছু রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়েছে।উৎসবের আমেজ নিতে পথে নেমেছেন মানুষ, অন্য দিকে অফিস ফেরতা নিত্যযাত্রীদের ভিড়— এই দুইয়ে মিলে দুর্গাপুজোর পঞ্চমী জমজমাট।
দর্শনার্থীদের ভিড় উত্তর ২৪ পরগনার বেলঘরিয়াতেও। এবার ১৫ বছরে পড়ল বেলঘরিয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো।আর এবার তাদের পুজোর থিম ‘এরাও পৃথিবীর মানুষ’।চতুর্থীতে এই পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য। আন্দামান দ্বীপপুঞ্জের উপজাতি জারোয়াদের এক টুকরো গ্রাম এবার উঠে এসেছে এই পুজোতে।তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অভিনব মন্ডপ তৈরি করা হয়েছে।বিভিন্ন মডেলের মাধ্যমে জারোয়াদের আনন্দের মূহূর্তকে পুজো কমিটি তুলে ধরেছে এই মন্ডপে। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক প্রণব বিশ্বাস বলেন, জারোয়া শব্দের প্রকৃত অর্থ পৃথিবীর মানুষ। তাই এবার আমাদের ভাবনায় স্থান পেয়েছে ‘এরাও পৃথিবীর মানুষ’।আমরা যারা সভ্য সমাজে থাকি, তাদের জারোয়াদের সম্পর্কে আরও সচেতন করার প্রচেষ্টা নিয়ে আমাদের এই ভাবনা।

প্রণববাবু সারা বছর নানান সামাজিক কর্মে নিজেকে যুক্ত রাখেন । যে কোনও প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনও দুঃস্থ মেধাবী পড়ুয়া অর্থের অভাবে এগিয়ে যেতে পারছে না ।‌ কোনও গরীব দম্পতির মেয়ের বিয়েতে অর্থ  বাধা। মুশকিল আসান প্রণব বিশ্বাস । কোনও রাজনৈতিক রঙ নয়, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তিনি সবসময় হাজির মানুষের সাথে মানুষের পাশে। মানুষের পাশে থাকার তার এই প্রচেষ্টা তাকে মানুষের হৃদয় জায়গা করে দিয়েছে।

বেলঘড়িয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের এই পুজো কোনও চাঁদা কারোর কাছ থেকে নেওয়া হয় না। তবু তারা স্বমহিমায়   উজ্জ্বল। শুধুমাত্র দুর্গাপুজো নয় , নানান সামাজিক কাজে তাদের জুড়ি মেলা ভার।

পুজোর আর এক উদ্যোক্তা শিবু মজুমদার বলেন, আমরা আন্দামানে গেলে এই জারোয়া উপজাতিদের দেখতে পাই। কিন্তু তাদের সম্পর্কে আমাদের ধারণা অনেক কম।উৎসবের এই মরসুমে সাধারণ মানুষের কাছে এই উপজাতি সম্পর্কে কিছু তথ্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।নাট্যকার মেঘনাদ ভট্টাচার্য পুজো উদ্বোধন করার পর তার উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। তিনি বলেন, এমন সুন্দর শৈল্পিক সৃষ্টি এখানে দেখতে পাব ভাবিনি। অনেক বড় কাজ করেছেন উদ্যোক্তারা। জারোয়া উপজাতি সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। এখানে যারা ঠাকুর দেখতে আসবেন, তারা অন্তত কিছুটা হলেও এদের সম্পর্কে জানবেন।প্রতি বছরের মতো এবারেও সাবেকি প্রতিমা পূজিত হবেন এই মন্ডপে। প্রতিমার পরনে শান্তিপুরের শাড়ি এই পুজোর অন্যতম আকর্ষণ।মন্ডপ ও প্রতিমা দেখতে পঞ্চমী থেকেই এই পুজোতে ভিড় করছেন দর্শনার্থীরা।বেলঘরিয়ার এই পুজো এবার দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ।

 

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...