Saturday, April 4, 2026

স.ন্ত্রাসবাদের বিরুদ্ধে ল.ড়াইয়ে পাশে থাকার আশ্বাস! নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সুনকের

Date:

Share post:

গাজা উপত্যকা (Gaza) ও ইজরায়েলের (Israel) সার্বিক পরিস্থিতি নিয়ে ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন এদিন তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন সুনক। বৃহস্পতিবার ইজরায়েল ও সন্ত্রাসবাদী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধের ১৩তম দিন। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Bieden) ইজরায়েল সফরে গিয়ে বিশ্বকে বার্তা দেন যে তিনি এই যুদ্ধে ইজরায়েলের পাশে আছেন। এছাড়াও, গাজা উপত্যকার পরিস্থিতির উন্নতিতে মধ্যস্থতা করেছেন। সেই আবহে বৃহস্পতিবার ইজরায়েলে পৌঁছন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তবে এদিন ইজরায়েলে পৌঁছতেই ঋষি সুনাক বলেন, আমরা ইজরায়েলের সঙ্গে আছি। সুনাকের পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও ইজরায়েলকে সমর্থন করেছেন। এদিকে, নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সুনক লেখেন, আমি ইজরায়েলে আছি। একটা জাতি শোকে নিমজ্জিত। আমিও তাদের দুঃখের ভাগিদার। সন্ত্রাসের বিরুদ্ধে আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব।

তবে সুনক এদিন স্পষ্ট জানিয়েছেন, একজোট হতে হবে বিশ্বের সকল রাষ্ট্র নেতাদের। সংঘাতের কারণে যাতে প্রাণ না যায় মানুষের, লক্ষ্য থাকবে সেদিকেই। জো বাইডেন ইজরায়েলে থাকাকালীনই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল গাজার একটি হাসপাতালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে বহু মানুষের। তবে গাজা ইজরায়েলের দিকে আঙুল তুললেও, বাইডেন বলেছিলেন, তিনি তথ্যের ভিত্তিতে জ্বলছেন এই হামলা অন্য কোনও দল চালিয়েছে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...