Friday, June 26, 2026

ক্রেডিট-স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দ্রুত অনুমোদন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্য সরকারের আবেদন মেনে আগামী ১০ নভেম্বরের মধ্যে বিভিন্ন ব্যাংক (Bank) কর্তৃপক্ষ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Future Credit Card) এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পে জমা পড়া আবেদনগুলি পরীক্ষা করে ৮০ হাজার আবেদন অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, উচ্চ শিক্ষা দফতর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিবদের সঙ্গে দুটি প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠকেই আগামী ২ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সব ব্যাংকের শাখায় দুটি প্রকল্প নিয়ে বিশেষ প্রচার চালানো হবে বলে সরকারি সূত্রে খবর।

পাশাপাশি এই সময়ের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কুড়ি হাজার আবেদন মঞ্জুর করা হবে বলে ব্যাংকের প্রতিনিধিরা জানিয়েছেন। অনুমোদন পাওয়া আবেদনগুলোর দ্রুত ঋণ মঞ্জুরের জন্য রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব শুক্রবার এই নিয়ে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।

 

 

 

 

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...