Saturday, June 20, 2026

নারী শক্তিকে প্রাধান্য! পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা অর্জুন সিংয়ের

Date:

Share post:

নারীদের আরও শক্তি (Women Empowerment) দিতে হবে। যাতে নিজের সংসার ছাড়াও তাঁরা সমাজকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। পঞ্চমীর (Maha Panchami) সন্ধেয় আমডাঙা বিধানসভা কেন্দ্রের দত্তপুকুরের সন্তোষপুর মহিলাবৃন্দের দুর্গাপুজোর উদ্বোধনে এসে দেবী দুর্গার কাছে এমনটাই প্রার্থনা করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে অনুদান দিয়েছেন। গ্রামাঞ্চলের অনেক পুজো কমিটি সেই অনুদানে ভর করেই তাদের পুজো সম্পন্ন করে থাকেন।

অর্জুনের কথায়, মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, এটাই সবচেয়ে বড় কাজ। তবে এদিন সেবামূলক কাজে নিয়োজিত পুজো কমিটি কিংবা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আশ্বাস দেন ব্যারাকপুরের সাংসদ। এদিন আমডাঙার মাধবপুর বারোয়ারী দুর্গাপুজো, নৈহাটির কুলিয়াগড় ছাড়াও নিজের সংসদীয় ক্ষেত্রের একাধিক পুজোর উদ্বোধন করেন অর্জুন সিং।

 

 

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...