Tuesday, June 23, 2026

আমেরিকার ভুল ইজরায়েল যেন না করে, নেতানিয়াহুকে সতর্কবার্তা বাইডেনের

Date:

Share post:

৯/১১ হামলার পর আমেরিকা যে ভুল করেছিল তা যেন ইজরায়েল না করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তেল আবিব সফরে এই বিষয়ে তিনি সতর্ক করেছেন ইজরায়েল সরকারকে। রীতিমত সাবধান করে জানিয়েছেন, ইজরায়েল সরকার যেন ক্রোধে অন্ধ না হয়ে যায়।

ইজরায়েল সফরশেষে হোয়াইট হাউস থেকে টিভিতে একটি ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, “গতকাল আমি ইজরায়েলে ছিলাম। আমি ইজরায়েল সরকারকে বলেছি ৯/১১ হামলার পর আমেরিকাও নরক দর্শন করেছিল। আমরাও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলাম। আমরা বিচার চেয়েছিলাম এবং তা পেয়েছিও। তবে, তা করতে গিয়ে অনেক ভুল করেছিলাম। তাই আমি ইজরায়েল সরকারকে সতর্ক করেছি, ক্রোধে তারা যেন অন্ধ না হয়ে যায়।”

সম্প্রতি গাজা ভূখণ্ডে এক হাসপাতালে বোমা হামলায় মৃত্যু হয়েছে ৫০০ জনের। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। এই হামলায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ইজরায়েল ও হামাস। হামাসের দাবি, আকাশপথে এই হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। উল্টোদিকে ইজরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামাস নয়, তবে আরও একটি প্যালেস্টাইনপন্থী জঙ্গি গোষ্ঠীর ছোড়া রকেট ভুল করে ওই ভবনের উপরে পড়েছে। অবশ্য এই ঘটনায় ইজরায়েলের সুরেই সুর মিলিয়েছে আমেরিকা। এই টালমাটাল পরিস্থিতির মাঝে ইজরায়েলকে উদ্দেশ্য করে বাইডেনের এই সতর্কবার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।তবে ইজরায়েলকে সমর্থনে আমেরিকা যে কোনও ঘাটতি রাখবে না, তা তেল আবিব সফরের সময়ই বুঝিয়ে দিয়েছেন জো বাইডেন। ইজরায়েলকে সহায়তার জন্য আরও বেশি তহবিল দান করবেন বলে জানিয়েছেন তিনি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...