Tuesday, June 23, 2026

সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাড্ডু, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

অবশেষে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেন জাড্ডু। তার সুবাদেই সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাদেজা। গতকাল মুশফিকুরের ক‍্যাচ ধরেই মাঠের মধ‍্যেই সেরা ফিল্ডারের পুরস্কারের দাবি জানিয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা। যেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে ম‍্যাচের পর দলের ফিল্ডিং কোচ টি দিলীপ সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেছেন। তিনি মেডেল তুলে দেন জাদেজার গলায়। প্রথম তিনটি পদক জিতেছিলেন বিরাট কোহলি, শার্দুল ঠাকুর এবং কেএল রাহুল। আর এবার পুরস্কার পেলেন জাড্ডু।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। সেই ম‍্যাচে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেন জাদেজা। ম‍্যাচে যশপ্রীত বুমরাহর বলে স্কোয়ার কাট মারার চেষ্টা করেছিলেন মুশফিকুর। কিন্তু ক্যাচ উঠে যায়। সে সময় পয়েন্টে ছিলেন জাদেজা। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরেন জাড্ডু। ক্যাচ ধরার পরেই গলায় মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত করেন তিনি। মাঠের ধারে ডাগ আউটের সামনে সে সময় দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর দিকে তাকিয়েই জাদেজা পুরস্কারের দাবি জানান। তাঁর কীর্তি দেখে হেসে ফেলেন ভারতীয় দলের অন্য ক্রিকেটারেরাও।

বিশ্বকাপে জন‍‍্য ভারতীয় দলে নতুন পুরস্কার শুরু করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছে ভারতীয় শিবির। এই সেরা ফিল্ডার নির্বাচনের দায়িত্বে রয়েছেন দলের ফিল্ডিং কোচই। সেরা ফিল্ডারের জন্য থাকছে একটি সোনার মেডেল। প্রথম তিনটি ম্যাচে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, শার্দূল ঠাকুর এবং লোকেশ রাহুল।

আরও পড়ুন:ভারতীয় শিবিরে ধাক্কা, এল হার্দিকের চোটের রিপোর্ট, কী বলা হল বিসিসিআইয়ের তরফ থেকে?

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...