Friday, June 26, 2026

আত্মপ্রচারে মগ্ন মোদি: স্টেডিয়ামের পর এবার নিজ নামে ট্রেন! উদ্বোধন ‘নমো ভারত’-এর

Date:

Share post:

‘আত্মপ্রশংসা’, ‘আত্মপ্রচার’ বরাবরই প্রিয় বিষয় ‘আত্মকেন্দ্রিক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই ধারা অব্যাহত রেখে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার নিজের নামে ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লি থেকে মিরাট পর্যন্ত দেশের প্রথম সেমি হাইস্পিড রিজিওনাল রেল বা র‌্যাপিডএক্স পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। তবে তাঁর এই আত্মপ্রচার নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

ইতিমধ্যে পদ্মফুলের নতুন একটি প্রজাতি তাঁর নাম এবং পদবির আদ্যক্ষর জুড়ে রাখা হয়েছে ‘নমো ১০৮’। এছাড়াও আমদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে ফেলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামকরণ হয়েছে, যা গোটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। সেই তালিকায় এবার যুক্ত হল নিজের নামে ট্রেন। বন্দে ভারতের সঙ্গে নাম মিলিয়েই এই ট্রেনটির নাম রাখা হয়েছে নমো ভারত। জানা গেছে, এই ট্রেন চলবে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে। উত্তরপ্রদেশের সাহিদাবাদ থেকে দুহাই ডিপো, ৫টি স্টেশনে থামবে এই ট্রেন। উদ্বোধনের পরবর্তী সময়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলছেন। মোদির সঙ্গে কথোপকথন কালে, যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

কিন্তু ট্রেনের নাম ‘নমো ভারত’ রাখা নিয়ে বিতর্ক চরম আকার নিতে শুরু কয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারার ভয়ে প্রধানমন্ত্রী মরিয়া হয়ে এভাবে আত্মপ্রচার করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকারি পয়সায় কেন্দ্রীয় সরকার রীতিমতো ব্যক্তিপ্রচার চালাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। সুর চড়িয়েছে কংগ্রেসও। হাত শিবিরের নেতা পবন খেরা প্রশ্ন তুলেছেন, ‘ভারত নামটাই বা আর রাখার দরকার কোথায়? এবার দেশের নামটা বদলে নমো করে দেওয়া হোক। তাহলেই ষোলোকলা পূর্ণ হয়ে যাবে!’ মোদিকে কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ‘নমো পদ্মফুল, নমো স্টেডিয়ামের পর এবার নমো ট্রেন। সত্যিই প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের কোনও সীমা-পরিসীমা নেই!’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...