Friday, June 26, 2026

ফের নবান্নের সঙ্গে টক্করে রাজভবন: সেরা দুর্গাপুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন আনন্দ বোস

Date:

Share post:

ফের নবান্নের সঙ্গে পাল্লা রাজভবনের। এবার দুর্গাপুজোর পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। ‘বাঙালিয়ানা পুরস্কার’ নামে ওই পুরস্কার দেওয়া হবে সেরা দুর্গাপুজো মণ্ডপকে। দশমীতে ৫ লক্ষ টাকা দেওয়া হবে ওই পুজো (Pujo) কমিটিকে। এই পুরস্কারের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করা হবে না বলে দাবি রাজভবনের।

রাজভবনের তরফে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে।
aamnesaamne.rajbhavankolkata@gmail.com
রাজভবনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর মাধ্যমেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে পুজো কমিটিগুলি। সেরা পুজোকে দেওয়া হবে ‘বাঙালিয়ানা পুরস্কার’।

পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে ২০১৩ থেকে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ চালু করেছে রাজ্য সরকার। বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পুরস্কার চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও ১০২টি পুজো কমিটিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রতি ক্ষেত্রে সমান্তরাল প্রশাসন চালানো চেষ্টার অভিযোগ উঠছে আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে। পিস রুম খোলা থেকে শুরু করে রাজ্যের উপাচার্য নিয়োগ- সব কিছু নিয়েই নবান্নের সঙ্গে টক্কর রাজভবনের। দিনের পর দিন রাজভবনে আটকে থাকছে রাজ্যের পাঠানো বিল। এবার সংঘর্ষ পুজোর পুরস্কার নিয়ে।

দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মান প্রদান করার সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজভবন। ‘মিশন কলাক্রান্তি’র উদ্বোধন করেছেন রাজ্যপাল। সম্মানিত করা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে। চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরো এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও বিশেষ সম্মান জানানো হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...