Friday, June 26, 2026

‘মন মন্দির’ দেখতে মানিকতলার রাজেন্দ্রলাল স্ট্রিটে উপচে পড়ছে ভিড়

Date:

Share post:

আম জনতা মেতেছে দুর্গোৎসবে। চতুর্থী থেকে শুরু হয়েছিল বাঙ্গালির মন্ডপ দর্শন । পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীর সকালেই পায়ে পায়ে বেরিয়ে পড়েছে কচিকাঁচার দল। আর বেলা বাড়তেই বিকেলে মন্ডপে মন্ডপে উপচে পড়ছে ভিড়।

ধুমধাম করে রাজেন্দ্রলাল স্ট্রিট সাধারণ দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গিয়েছে দুদিন আগেই। উপস্থিত ছিলেন পুজো কমিটির সহ সভাপতি অমিত দত্ত, সম্পাদক রুমকু চ্যাটার্জী,পুরপিতা ও আইনজীবি অয়ন চ্ক্রবর্তী এবং শিক্ষাবিদ পায়েল গুপ্ত শর্মা ।

৮০ তম বছরের পদার্পণ করলো এই পুজো। সাধারণ সম্পাদক রুমকু চ্যাটার্জী জানালেন, এ বছরের আমদের ভাবনা ‘মন মন্দির’। যেখানে মন আর মন্দির এক সাথে বিরাজ করে। সবমিলিয়ে ষষ্ঠীর বিকালে এই পুজোর থিম দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...